নুরুল করিম রাসেল, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে বুধবার সর্বোচ্চ বৃষ্টিপাত পরিমাপ করেছে আবহাওয়া অফিস।
এদিন ৩ ঘন্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়। এটি এ বছরের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড বলে জানান টেকনাফ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম। বুধবার সকাল ৬টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত টেকনাফ আবহাওয়া অধিদপ্তরের পরিমাপকৃত বৃষ্টিপাত ১৪৯ মিলিমিটার। আবার বিকাল ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করা হয়।
তিনি আরো জানান, মঙ্গলবার থেকে টেকনাফে অতিবর্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার টেকনাফে ১১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এর আগে গত ৩০ জুন থেকে টেকনাফে গড়ে প্রতিদিন ৫০ মিলি মিটারের উপর বৃষ্টিপাত হয়েছে।
