নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
টেকনাফে সন্ত্রাসী হামলার ফার্মেসী ব্যবসায়ী মোঃ ইসমাইল(৩৫) গুরুত্বর আহত হয়েছে। সে টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার মৃত আনোয়ারের ছেলে বলে জানায়। তবে গুরুত্বর আহত ইসমাইলকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।
জানাযায়, ২২ জুলাই শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে টেকনাফ সদরের ডেইল পাড়াস্থ নিজ বাড়ীতে ফার্মেসী ব্যবসায়ী ইসমাইল কাজ করছিল। এসময় হঠাৎ করে ওই এলাকার মোঃ জাবেদ, কালা, মোঃ ফারুক ও হাফেজ উল্লাহসহ একদল সন্ত্রাসী অস্ত্র-সস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এতে ফার্মেসী ব্যবসায়ী ইসমাইল কিছু বোঝে উঠার আগে মাথা ও হাতের বিভিন্ন অংশে দাড়ালো অস্ত্রের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত হয়ে পড়ে। এসময় তার আত্ম-চিৎকারে আশপাশ্বের লোকজন এগিয়ে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহত ফার্মেসী ব্যবসায়ী ইসমাইলকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। তিনি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় তার পরিবার।
এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন।
