নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে বেসরকারি উন্নয়ন সংস্থা শেড (সোসাইটি ফর হেলথ এক্সটেনশান এন্ড ডেভেলপমেন্ট) এর উদ্যোগে সপ্তাহ ব্যাপী ডেঙ্গু সচেতনতা মূলক কার্যক্রম শুরু হয়েছে। কার্যক্রমের আওতায় ৪ আগস্ট রবিবার সকালে শেড এর প্রধান কার্যালয় পৌরসভার কে কে পাড়া ও এর আশে পাশের এলাকায় স্প্রে মেশিনের মাধ্যমে ডেঙ্গু মশা প্রতিরোধে কীটনাশক ছিটানো হয় ও স্থানীয় জনসাধারনের মাঝে সচেতনতামূলক প্রচারনা চালানো হয়। এতে উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা শফিউল আলম, শেড এর কর্মকর্তাদের মধ্যে আহমদ সালাউদ্দিন মুরাদ, মো. ইসমাঈল, আব্দুল মান্নান, বদিউল আলম, মাহবুবুর রহমান, কাজী শায়লা পারভীন, লুৎফুর রহমান ও বিরেন চন্দ্র ও সংস্থার কর্মীগণ অংশগ্রহণ করেন।
