পিকলু দত্ত, টেকনাফ :
কনকনে ঠান্ডায় কাঁপছে সারাদেশ। ঘরের বাইরে পা রাখতেই শীতে জমে যাচ্ছে মানুষ। ফলে শুক্রবার রাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়া শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছেন টেকনাফ উপজেলা প্রশাসন। এসময় শতাধিক নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম। এতে শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে উঠে।
