নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব অভিনন্দন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

বার্তা পরিবেশক : আজীবন সম্মাননা পেলেন নাইক্ষ্যংছড়ি সাংবাদিক আব্দুল হামিদ বহুল প্রচারিত দৈনিক সাঙ্গু প্রতিনিধি সম্মেলন-২০১৯ইং অনুষ্টিত। এতে একজন বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে “ক্ষুরদার কলম সৈনিক” হিসেবে সাঙ্গু পত্রিকাকে এগিয়ে নিয়ে যাওয়ার অবদান রাখায় আজীবন সম্মাননা পেলেন দৈনিক সাঙ্গু নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আব্দুল হামিদ। দৈনিক সাঙ্গু পরিবার ও ক্ষুরদার কলম সৈনিক আব্দুল হামিদকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের পক্ষথেকে, দৈনিক ভোরের কাগজ, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি ও প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, দৈনিক আজাদী প্রতিনিধি ও প্রেসক্লাব প্রধান উপদেষ্ঠা মাঈন উদ্দীন খালেদ, দৈনিক দিনকাল,দৈনিক বাকঁখালী প্রতিনিধি ও প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,দৈনিক মানব জমিন প্রতিনিধি ও প্রেসক্লাব অর্থ-সম্পাদক মো, আমিনুল ইসলাম, দৈনিক সংবাদ প্রতিনিধি ও প্রেসক্লাব তথ্য-গবেষনা বিষয়ক সম্পাদক মো, হাফিজুল ইসলাম চৌধুরী,দৈনিক চট্টগ্রাম মঞ্চ প্রতিনিধি ও প্রেসক্লাব দপ্তর সম্পাদক মো,জয়নাল আবেদ্দীন,দৈনিক মানব কন্ঠ প্রতিনিধি ও প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক আব্দু রশিদ,দৈনিক কক্সবাজার”৭১” ও সহ-ক্রীড়া সম্পাদক মো,শাহীন,দৈনিক সংগ্রাম ও প্রেসক্লাব সদস্য মাহামুদুল হক বাহাদুর, দৈনিক ভোরের ডাক ও প্রেসক্লাব সদস্য মো,তৈয়ব উল্লাহ,সদস্য মো, ইউনুছ প্রমূখ।
উল্লেখ্য,সাঙ্গু প্রতিনিধি সম্মেলনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ৫ জানুয়ারি কক্সবাজার রেডিয়ান ফিস্ ওয়াল্ড কন্ফারেস হলে দুপুরে এই ক্ষুরদার সাংবাদিক মো, আব্দুল হামিদের তাদের হাতে আজীবন সম্মানা ক্রেস্ট তুলে দেন সম্মেলনের প্রধান অথিতি কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। এই সম্মানের বিষয়ে প্রেসক্লাব সভাপতি বলেন, দৈনিক সাঙ্গুর জেলা-উপজেলার সকল প্রতিনিধিদের অবদান অনেক।সাঙ্গু পরিবারের পক্ষথেকে ক্ষুরধার কলম সৈনিক সাংবাদিক আব্দুল হামিদকে সম্মান জানানোর মধ্য দিয়ে আসলে আমরা প্রেসক্লাব নেতৃবৃন্দরাও সম্মানিত হই। আজীবন সম্মাননা দিয়ে সাঙ্গু পরিবার আমাদের প্রেসক্লাবকে গর্বিত করেছে ।’ সম্মাননা পাওয়ার পর সাংবাদিক আব্দুল হামিদ বলেন, ‘এটা অবশ্যই আমার জন্য আনন্দের। সম্মাননা জানানোর জন্য সাঙ্গু পরিবারকে ধন্যবাদ।’তিনি আরও বলেন, ‘এখন তো মানুষ আমাদের সম্মান করা ভুলেই গেছে। অনেকে মনেও রাখে না। সম্মান জানানোর রেওয়াজ আমাদের মধ্য থেকে উঠেই যাচ্ছে। ঠিক এমন সময়ে আমাকে সম্মানিত করায় কিছুটা আবেগী হয়ে গেছি। ভালো লাগল এমন একটি মুহূর্ত উপহার দেয়ার জন্য। দোয়া করবেন যেন সুস্থ থাকি।’