বার্তা পরিবেশক : টেকনাফ নিউজ ৭১ডটকম ও বার্তা বাজারসহ বিভিন্ন অনলাইন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “টেকনাফে লেদায় মামুনের নেতৃত্বে চলছে অপহরণ বানিজ্য!”শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা একেবারে বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
উক্ত সংবাদে আমার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী রয়েছে বলে কাল্পনিক ও উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রদান করা হয়েছে। জনৈক রোহিঙ্গা আব্দুল হাদী আমার দোকানের কর্মচারী থাকার সুযোগে তৎকালীন তার ছেলেদের সাথে কথা হতো। গত ৫/৬মাস আগে তাকে বিদায় করার পর তার পরিবারের কারো সাথে আমাদের কোন যোগাযোগ ছিলনা। তাঁরই ছেলে তারেককে অপহরণ করে মুক্তিপণ দাবী এবং প্রাণনাশের হুমকির বিষয়টি একটি পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া কিছুই না। গত ৬ জুলাই অপহরণকারীরা ০১৮৭৭৪৮১০৭৪ নাম্বারসহ আরো ২টি নাম্বারে ৫০হাজার টাকা মুক্তিপণ নিয়ে তারেককে ছেড়ে দেয় বলে বলা হয়েছে। আমি সংশ্লিষ্ট প্রশাসনকে এই নাম্বার সমুহ কাদের তা বের করার আহবান জানাচ্ছি।
আমি লেদা নুরালী পাড়ার সাদেক নামে কাউকে চিনিনা ও পশ্চিম লেদার গফুরের ছেলে রুবেল পাহাড়ে অবস্থানকারী স্বশস্ত্র ডাকাত গ্রæপের সদস্য। তাদের উৎপাতে আমরাসহ সাধারণ মানুষ অতিষ্ট হয়ে পড়েছি।
আমি রোহিঙ্গা ডাকাত সর্দার সালমান শাহর নাম শুনেছি কোনদিন দেখেনি এবং পরিচয় পর্যন্ত নেই ; সেখানে
তাদের সাথে যোগসাজশে ইয়াবার চালান লুটের ঘটনাও আজব তথ্য। জনৈক রোহিঙ্গা তারেককে কে বা কারা তুলে নিয়েছে এই জাতীয় তথ্য দেয়নি।
মুলত সদ্য স্থগিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে গ্রাম্য রাজনীতির জেরধরে হয়তো এলাকার একটি কুচক্রী মহল সংবাদ কর্মীদের মিথ্যা-বানোয়াট, ভিত্তিহীন তথ্য দিয়ে আমার মত এক সাধারণ ছাত্রকে চারিত্রিকভাবে কলুষিত করে অপরাধী সাজানোর চক্রান্ত চালিয়েছে। আমি মূলত এই জাতীয় কোন অপরাধের সাথে অতীতেও জড়িত ছিলাম না, এখনো নেই। আমি উপরোক্ত সংবাদাংশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানাচ্ছি।
প্রতিবাদকারী :
মোঃ মামুন উদ্দিন
পিতা- মোহাম্মদ হোছাইন
লেদা, হ্নীলা, টেকনাফ। ###
