বার্তা পরিবেশক :: হ্নীলা ৩নং ওয়ার্ড যুবলীগের দ্বিবার্ষিক সম্মেলন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে আবু তৈয়বকে সভাপতি ও আনিসুর রহমান রুবেলকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
১৫ অক্টোবর বিকাল ৩টায় হ্নীলা হাইস্কুল হলরোমে ৩নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন হ্নীলা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্নসম্পাদক আলী নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিনের পরিচালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম সিকদার, মাহবুব মোরশেদ, টেকনাফ উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি জিয়াউর রহমান, যুগ্নসম্পাদক ফজলুল কবির, দপ্তর সম্পাদক আব্দুল মতিন ডালিম, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু আর প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোছন নয়ন।
উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন যুবলীগ নেতা আবুল হোছন, হোছন আহমদ, মোঃ ইউছুপ, ১নং ওয়ার্ড সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মাহমুদুল হক, ২নং ওয়ার্ড সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ৪নং ওয়ার্ড সভাপতি ডাঃ নুরুল আলম নুরু, সাধারণ সম্পাদক ফায়সাল, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ ইউছুপ, সাধারণ সম্পাদক মোঃ ইসমাঈল, ৬নং ওয়ার্ড সভাপতি মোঃ রাসেল, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ সেলিম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। সভা শেষে উপস্থিত সকলের সম্মতিক্রমে মোঃ আবু তৈয়বকে সভাপতি ও আনিসুর রহমান রুবেলকে সাধারণ সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট ৩নং ওয়ার্ড যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।
