নিজস্ব প্রতিবেদক : টেকনাফ পৌর এলাকায় উপজেলা পরিষদ সংলগ্ন গেইটে র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ শিলবনিয়া পাড়ার হাফেজ উল্লাহ নামে এক মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ২৭ ফেব্রুয়ারী বিকাল পৌনে ৫টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে টেকনাফ উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান সড়কে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে টেকনাফ শিলবনিয়া পাড়ার মৃত মনির আহমদের পুত্র হাফেজ উল্লাহ (৩২) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে শপিং ব্যাগ তল্লাশী চালিয়ে ১৬হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
