২য় ওয়ান ডে ; টসে জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যারিবীয় দলপতি জেসন মোহাম্মদ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগাররা। আজকের ম্যাচে জিতলেই সিরিজি জয় নিশ্চিত হয়ে যাবে তামিম বাহিনীর।

গত বুধবার প্রথম ওয়ানতে ৬ উইকেটে জয় লাভ করে বাংলাদেশ। বল হাতে ৭ দশমিক ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সাকিব, ব্যাট হাতেও করেছেন ১৯ রান। অলরাউন্ডার নৈপুণ্য প্রদর্শনের জন্য তার হাতেই উঠেছিল ম্যাচসেরার পুরস্কার। আজকের ম্যাচেও সবার চোখ থাকবে সাকিবের দিকেই।

চলমান করোনা মহামারি পরিস্থিতির কারণে মাঠে দর্শকদের প্রবেশাধিকার নেই। তাই ক্রিকেটপ্রেমীদের খেলা দেখতে হলে চোখ রাখতে হচ্ছে টিভি পর্দায়। বাংলাদেশ-উইন্ডিজ সিরিজের খেলাগুলো সরাসরি সম্প্রচার করছে দেশের তিনটি চ্যানেল টি-স্পোর্টস, নাগরিক টেলিভিশন ও বাংলাদেশ টেলিভিশন।