টেকনাফে র‌্যালী আলোচনা সভার মাধ্যমে মে দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মোঃ রফিক : কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতি টেকনাফ শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে মহান মে দিবস-২০১৮ইং পালিত হয়েছে।
জানা যায়, ১লা মে সকাল ১০টায় কক্সবাজার জেলা নির্মাণ শ্রমিক উন্নয়ন সমিতি টেকনাফ উপজেলা শাখার হ্নীলা বাসষ্টেশন কার্যালয় (রেজিঃ নং-কক্স-৪২১/১১) হতে এক বিশাল র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সংগঠনের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাঈলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আলী আহমদ। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক সেলিম সিকদার, হ্নীলা বাজার পরিচালনা কমিটির সদস্য মুফিজুল আলম, হ্নীলা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সদস্য নুর হোছন। সংগঠনের সার্বিক পরিস্থিতি ও শ্রমিকদের অধিকার নিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জকির আহমদ। Teknaf Pic A 01 05 188 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ, সহসভাপতি মাহবুর রহমান, সিনিয়র সহসাধারণ সম্পাদক মাহবুর রহমান (মোচনী), সহসাধারণ সম্পাদক আব্দুল জব্বার, অর্থ সম্পাদক নুর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন, ক্রীড়া ও ধর্মীয় সম্পাদক জাফর আলম, সমাজ কল্যান সম্পাদক মোস্তাক আহমদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য মোঃ আলম, জাহেদ হোসাইন, নবী হোসাইনসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের উদ্যোগে উপস্থিত সকলের মধ্যে উন্নত খাবার বিতরণ করা হয়।