২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২৮ অক্টোবর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম : ২৮ অক্টোবর রোববার টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী।

২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তরে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে। দুপুরে কেক কেটে দিবসটি উদযাপন করা হবে। এছাড়া বিশিষ্টজনদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্ণেল আরেফিন এতে প্রধান অতিথি ও কক্সবাজার সেক্টর কমান্ডার কর্ণেল বায়েজিদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আছাদুদ-জামান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।