টেকনাফে র‌্যাবের হাতে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের হ্নীলায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
র‌্যাব সুত্র জানায়, ৩০ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টারদিকে র‌্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল উপজেলার হ্নীলা মোচনী সমাজ কল্যান সংসদের সামনে প্রধান সড়কে অভিযান চালিয়ে বালুখালী-২, জি-৪, ১২নং ক্যাম্পের মৃত সোলতান আহমদের পুত্র মনির আহমদ (৪১) কে আটক করে। তার দেহ তল্লাশী করে ১হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদকসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র‌্যাব অধিনায়কের পক্ষে মিডিয়া সহকারী পরিচালক এএসপি শাহ আলম নিশ্চিত করেন। ###