বিশেষ প্রতিবেদক : কুতুপালং ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রাদি ও ইয়াবাসহ ৫জন চিহ্নিত রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে।
২০নভেম্বর (শনিবার) রাতের প্রথম প্রহরে উখিয়ার কুতুপালং ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএনের সহকারী পুলিশ সুপার একেএম এমরানুল হক মারুফ ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বøক-সি, শেড নং-৩৮, রোম নং-৪ জনৈক খালিদার রোমের পূর্ব দিকের পানির ট্যাংকির পাশে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ৩নং ক্যাম্পের ব্লক-বি/৩ এর বাসিন্দা কবির আহমদের পুত্র নুর হোসেন (৩৮), কুতুপালং রেজিষ্টার্ড ক্যাম্পের ব্লক-বি, ৩০নং শেডের ৩নং রোমের বাসিন্দা আব্দুল করিমের পুত্র আলী হোসেন (২২), একই ক্যাম্পের ব্লক-জি, শেড নং-৩২, ৬নং রোমের বাসিন্দা মৃত আব্দুল কাদেরের পুত্র নুর কাদের (২৩), ব্লক-এ, শেড নং-৬৪, ৩-৪নং রোমের বাসিন্দা মৃত তোফায়েল আহমদের পুত্র মোঃ হাসান (২৫), এবং ব্লক-সি, শেড নং-৭০, রোম নং-৩ এর বাসিন্দা মৃত সৈয়দুল ইসলামের পুত্র মোঃ সৈয়দ (২৬) কে আটক করতে পারলেও আরো ১৪/১৫জন দূবৃর্ত্ত পালিয়ে যায়। ধৃতদের নিকট হতে ১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ১৫৯৮শ পিস ইয়াবা,১টি লোহার রড,৩টি দা জব্দ করা হয়। এসময় ৩নং ক্যাম্পের ব্লক-বি/১৩এর বাসিন্দা হাশিম উল্লাহর পুত্র নুর আলম (৩৫) পালিয়ে যায়।
কক্সবাজার ১৪এপিবিএন অধিনায়ক এসপি নাঈম উল হক জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্রাদি ও ইয়াবাসহ ধৃতদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ###
