টেকনাফে র‌্যাবের অভিযানে ৩৩ হাজার ইয়াবা উদ্ধার, সাতকানিয়া বারদোনার মঞ্জুর আলম আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

ফরহাদ আমিন,টেকনাফ(কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে মোটর সাইকেলের তেলের ট্যাংকি থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২ হাজার ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

এ সময় মোটর সাইকেলের চালককেও আটক করা হয়। ১৩ মে রোববার সন্ধ্যায় টেকনাফের বরইতলী বায়তুল রহমান জামে মসজিদের সামনে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত যুবক হচ্ছে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বারদোনা গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে মো.মঞ্জুর আলম (৩২)।

র‌্যাব সূত্র জানায়, টেকনাফ থেকে মোটর সাইকেল যোগে কক্সবাজারে ইয়াবা পাচার হবে গোপন সংবাদের ভিত্তিতে বরইতলীতে একটি বিশেষ চেকপোষ্ট স্থাপন করা হয়।

সন্ধ্যায় (চট্টমেট্রো –ল–১৪৩৫৬৮) নম্বরের মোটর সাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক হলে তাকে ধাওয়া করে থামানো হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মোটর সাইকেলের জ্বালানি তেলের ট্যাংকি থেকে ওইসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান বলেন, ধৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।