আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালী এলাকার মৃত ছালে আহমেদের ছেলে সিএনজি চালক মাহমুদুল করিম(৩৯)অপহরণের দীর্ঘ ১মাস সময় অতিবাহিত হওয়ার পরও উদ্ধার হয়নি।এদিকে অপহরণের সংশ্লিষ্টতার অভিযোগে দুই জন নারীসহ ৩ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করছে পুলিশ।সাম্প্রতিক সময়ে হাতবোমাসহ গ্রেফতার নাছির নামের এক রোহিঙ্গা সন্ত্রাসী। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করেছে পুলিশ। আটককৃত অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলে জানা যায়।
গত( ২৯ জুন) রাত সাড়ে ৮টার দিকে হোয়াইক্যং ঢালাতে রোহিঙ্গা অপহরণ চক্রের হাতে নিখোঁজ হয় সিএনজি ড্রাইভার মাহমুদুল করিম। সেই থেকে দীর্ঘ এক মাস সময়
অতিক্রম হলেও জীবিত কিংবা মৃত কোন ধরনের খোঁজ পাওয়নি তার পরিবার।পরিবারের একমাত্র উপার্জকের নিখোঁজের কারণে উৎকন্ঠে হতাশায় অনাহারে-অর্ধহারে দিনাতিপাত করছে তার স্ত্রী-সন্তান! তাদের আকুতি যেকোনো উপায়ে মাহমুদুল করিমকে অক্ষত অবস্থায় তাদের কাছে ফিরে পাওয়ার।
এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান, ‘মাহমুদুল করিমের অপহরণের অভিযোগে এই পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে এবং আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে নাছির নামের একজনের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়েছে,অভিযুক্ত বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
