অাশেকউল্লাহ ফারুকী/গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফে মিয়ানমার হতে রোহিঙ্গা অনুপ্রবেশে সহায়তার অভিযোগে ৭ পাচারকারী দালালকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল সাড়ে ৮ টার সময় এদের আটক করে বিজিবি।
জানা গেছে, বুধবার সকালে পশ্চিম বঙ্গোপসাগরের কক্সবাজার-মেরিন ড্রাইভ সড়ক দিয়ে বিজিবি টহল টিম একটি ট্রলারসহ ৭ জন বাংলাদেশী দালালকে ধরে ফেলে। পরে এসব পাচারকারী দালালকে টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তার ভ্রাম্যমান আলালতে হাজির করা হয়। আটক বাংলাদেশীরা মিয়ানমার হতে ট্রলার যোগে রোহিঙ্গা অনুপ্রবেশের কথা স্বীকার করে। ফলে এদের প্রতিজনকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে আদালত। সাজাপ্রাপ্তরা হচ্ছেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া প্রামের আব্দুস সুবহানের ছেলে আব্দুর রহমান (২৮), আলী আহমদের দু’ছেলে মোহাম্মদ আনিস (১৮) ও আব্দুল আমিন (২৮), মোহাম্মদ আমিনের ছেলে মো: জাহাঙ্গীর আলম (৩৮), নুর হোসেনের ছেলে আব্দুর রহমান (২৮), মোহাম্মদ হোসেনের ছেলে মো: ইলিয়াছ (২৫),কবির আহমদের ছেলে মোহাম্মদ সেলিম (৩৭)।
টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, রোহিঙ্গা সংকট সৃষ্টি হওয়ার পর হতে এ পর্যন্ত মাদক ও মানব পাচারে জড়িত ৭ শতাধিক অপরাধীকে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে। বেশ কিছু দিন রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ ছিলো। পাশাপাশি স্থানীয় দালালদের সম্পৃক্তাও অনেকটা কমে এসেছিলো। হঠাৎ কয়েকদিন ধরে ফের পাচারকারীদের তৎপরতা বেড়ে যাওয়ায় এ ধরনের সাজা অনুৃপ্রবেশে সহায়তা রোধ করতে সহায়ক হবে।
এদিকে শাপপরীরদ্বীপ বিজিবি বিওপি কম্পানি কমান্ডার সুবেদার এনায়েত আলী জানিয়েছেন, ৭ জন পাচারকারীকে ধরে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করা হয়েছে। এসময় পাচারকাজে নিয়োজিত একটি ট্রলারও ধবংস করে দেয় বিজিবি।
