হুমায়ূন রশিদ : টেকনাফে মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রবীণ শিক্ষক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন।
জানা যায়, ৯ জানুয়ারী সকাল পৌনে ৮টারদিকে টেকনাফ পৌরসভার ৫নং ওয়ার্ড অলিয়াবাদস্থ মরহুম ইসমাঈল সওদাগরের পুত্র, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, টেকনাফ পাইলট হাইস্কুলের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার হাজী আব্দুস শুক্কুর (৮০) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি গর্বিত ৩ সন্তান, ৪ মেয়ে, অসংখ্য নাত-নাতনীসহ বহু আত্নীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদে এশা নামাজে জানাজা শেষে দাফন করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেন।
উল্লেখ্য, তিনি টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়, উখিয়া উচ্চ বিদ্যালয় , চট্টগ্রাম এমইএস উচ্চ বিদ্যালয়, সাবরাং আলহাজ্ব নবী হোসাইন উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার বিমান বন্দর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে অবসরে আসেন।
