ত্রাণ লুট

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাইফুল ইসলাম :

সরকার দিচ্ছে ত্রাণ,
লুট করছে কিছু মানবরূপী শয়তান।

গরীব দুখী করছে হাহাকার,
তাদের হক লুটার কারো নেই অধিকার।

কি যে নিদারুণ কষ্টে,কাটছে তাদের জীবন,
বুঝেও বুঝে না কিছু পাপিষ্ঠ জন।

অসহায় মানুষ ক্ষিধের জ্বালায় করছে আর্তনাদ,
আহার না পেলে এবার করবে তারা প্রতিবাদ।

যখন তারা হাতে নেবে লাঠি,
তখন থাকবেনা আপনার আর কোন গতি।

তাই অংক কষা বাদ দেন,
যার প্রাপ্য তাকে দেন।