টেকনাফে মালিকবিহীন ৪০ হাজার ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ সীমান্তে ৪০ হাজার পিচ মালিকবিহীন ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে নাফ নদী সংলগ্ন বরইতলী এলাকা হতে ইয়াবার চালানটি উদ্ধার হয় বলে জানিয়েছে কোস্টগার্ড। কোস্টগার্ড সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ রোববার বিকালে জানান, সন্দেহজনক এক লোককে নাফ নদীর তীরে ধাওয়া করলে সে ইয়াবার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে তার ভিতর থেকে ৪০ হাজার ইয়াবা ইয়াবা পাওয়া যায়। জব্দকৃত ২ কোটি টাকা মূল্যের ইয়াবা টেকনাফ থানায় সোপর্দ্য করা হয়ে বলেছে জানিয়েছে কোস্টগার্ড।