টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নির্বাচিত হওয়ায় জেলা ও উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন এডভোকেট রশিদুল আলম চৌধুরী।

২৯নভেম্বর দুপুরে এডভোকেট রশিদুল আলম চৌধুরী স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হিসেবে আমাকে নির্বাচিত করায় আমি কক্সবাজার জেলা বিএনপি, যুবদল এবং টেকনাফ উপজেলা বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট ইউনুছ, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইন, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মো. কাইয়ুম, সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

আমি আশাকরি আগামীতে স্বৈরাচারী আওয়ামী দুঃশাসন বিরোধী দূর্বার আন্দোলন গড়ে তুলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ত্বরান্বিত করতে আপনাদের সুপরামর্শ,সহায়তা এবং আন্তরিকতা অব্যাহত রাখবেন।