টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে সমিনা ইসমাঈল (৪৩) নামে মানসিক ভারসাম্যহীন ৫ সন্তানের জননী গত দুই দিন যাবৎ নিখোঁজ রয়েছেন।
জানা যায়, শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার প্রবাসী মো. ইসমাঈল কাদেরীর স্ত্রী মানসিক ভারসাম্যহীন সমিনা ইসমাঈল গত মঙ্গলবার সকাল ১০টার দিকে শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার নিজ বাড়ি থেকে নিখোঁজ হন।
গত দুই দিন যাবৎ টেকনাফের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায় নি।
আজ সন্ধ্যার পর কেউ কেউ তাকে টেকনাফ বার্মিজ মার্কেট এলাকা, লামার ব্রিজের উপর, আবার কেউ কেউ কক্সবাজার ইনানি রোডের দিকে দেখেছেন বলে জানিয়েছেন।
পরিবারের পক্ষ থেকে টেকনাফ পৌরসভা ও কক্সবাজার সদরে মাইকিং করা হয়েছে।
কেউ নিখোঁজ নারীকে কোথাও দেখে থাকলে নিম্ন ঠিকানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।
নিখোঁজ নারীর সন্তান ইব্রাহিম জুলহাজ জানিয়েছেন, তিনি প্রায় সময় ঘর থেকে বের হয়ে গেলেও আশেপাশে পাওয়া যেত।
কিন্তু মঙ্গলবার বাড়ি থেকে বের হওয়ার পর তাকে আর পাওয়া যাচ্ছে না। এব্যাপারে তার ছেলে-মেয়ে সহ পরিবারের সদস্যরা খুবই উৎকন্ঠায় রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ইব্রাহিম জুলহাজ – 01839411639
ইমতিয়াজ – 01833275875
তারেকুর রহমান রাফি -01826006328
