উখিয়ায় ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালায় অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

ফারুক আহমদ : কক্সবাজার কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক আ হ ম শাহরীয়ার বলেছেন, উন্নত জাতের বীজ সংগ্রহ আধুনিক চাষাবাদ ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক প্রলন উৎপাদন সম্ভব। তাই খাদ্যের সয়ংসম্পন্ন অর্জনে চাষীদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উখিয়ায় ২ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গত শনিবার উখিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্ত মোহাম্মদ কামাল উদ্দিন উপ-সহকারি কর্মকর্তা যথাক্রমে মোঃ শাহাজান, মোস্তাক আহমদ, নিউটন চৌধুরী ও মোহাম্মদ জুনাইদ। উখিয়া কৃষি বিভাগের আয়োজনে এ কর্মশালায় ৮০ জন কৃষক কৃষানী অংশ গ্রহণ করেন।