বার্তা পরিবেশক : হ্নীলা রাসুলাবাদ আজিজিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম বালিকা মাদ্রাসা পরিদর্শন ও আর্থিক অনুদান দেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
গত ৫ এপ্রিল হ্নীলা রাসুলাবাদ আজিজিয়া ইসলামিয়া মদিনাতুল উলুম বালিকা মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ¦ আব্দুর রহমান বদি উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার পাশাপাশি ১লক্ষ টাকার অনুদান প্রদান করেন। উক্ত অনুদান অত্র অঞ্চলের নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে মাদ্রাসা পরিচালনা কমিটি এমপি বদির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
