বিশেষ প্রতিবেদক : টেকনাফ মডেল থানা পুলিশ সাবরাং এলাকায় অভিযান চালিয়ে ১২% বিয়ারসহ এক দোকানদারকে আটক করেছে।
সুত্র জানায়, ১১ মে ভোর সাড়ে ৪টারদিকে টেকনাফ মডেল থানার এসআই বুলবুল রউফ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে সাবরাং ২নং ওয়ার্ড হাদুরছড়া এলাকায় অভিযান চালিয়ে ১০টি ১২%বিয়ারসহ মৃত আলী আহমদের পুত্র দোকানদার আবুল কালাম (৩৮) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান,বিয়ারসহ আটক মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। ###
