ফরিদুল আলম : টেকনাফে নিবন্ধিত নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে বিশ্বশরণার্থী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার হ্নীলা নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্প অভ্যন্তরে কমিউনিটি সেন্টারের সামনে হতে অনুষ্ঠিত র্যালীতে ইউএএইচসিআর,এনজিও সংস্থা থাইয়ের কর্মকর্তারা সংহতি প্রকাশ করে র্যালীতে অংশ-গ্রহণ করেন। উক্ত র্যালী রেজিষ্টার্ড ক্যাম্প প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। ইউএনএইচসিআরের কর্মকর্তা এন্ড্রুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন নয়াপাড়া ক্যাম্প ইনচার্জ আব্দুল হোছাইন। থাইয়ের প্রজেক্ট কো-অর্ডিনেটর ইমরান খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এনজিও ফোরামের শিশির দাশ, অধরার আনোয়ার, থাইয়ের মোহাম্মদ মাঈন উদ্দিন, এসিএফের এনামুল হক, রোহিঙ্গাদের পক্ষ হতে খালেদা বেগম, আবু ছিদ্দিক, আনসার উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা এই রোহিঙ্গা সংকটের দ্রæত সমাধান কামনা করে বলেন, পূর্ণ নাগরিক অধিকার দিয়ে আমাদের দ্রæত স্বদেশে ফেরত নিতে হবে। এই ক্ষুদ্র বাংলাদেশ দূর্যোগকালীন আশ্রয় দিয়ে আমাদের প্রাণ রক্ষা করেছে। এই জন্য আমরা বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা দ্রæত স্বদেশে ফিরতে না পারলে বিশ্বের অন্য কোন দেশে পূর্ণবাসনের জন্য আর্ন্তজাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন।
