টেকনাফ টুডে ডেস্ক :
মিশরে কপটিক খ্রিস্টানদের বহনকারী একটি বাসে সন্ত্রাসীদের বেপরোয়া গুলিবর্ষণে কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে।
এছাড়া এঘটনায় আহত হয়েছে আরও ২৫ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রনালয়ের মুখপাত্র এখবর জানান।
বিবিসির খবরে বলা হয়, কায়রো থেকে ২২০ কিলোমিটার দক্ষিণে মানিয়া প্রদেশে এঘটনা ঘটে। বাসটি চার্চের দিকে যাচ্ছিল।
প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি মিশরে কপটিক খ্রিস্টানদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। যার দায়-দায়িত্ব স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
