টেকনাফে বিদ্যুৎ ফাঁদে জড়িয়ে মৃত্যুর ঘটনায় মামলা দায়ের : আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফে ২ নভেম্বর সদর ইউনিয়নের কচুবনিয়ার ছিদ্দিক আহমদের পুত্র জিয়াউর রহমান (২০) এর মৃতদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ আসামীকে আটক দেখিয়ে মামলা দায়ের করা হয়েছে। নিহত জিয়াউর রহমানের পিতা মো. সিদ্দিক বাদী হয়ে ৩জনকে আসামী করে শনিবার মামলাটি(নং-২১) দায়ের করেন। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক কচুবনিয়া এলাকার মৃত নুরুল ইসলামের পুত্র নজরুল ইসলাম টিটু ও তার চাচা আব্দুস সালামকে মামলার ১ও ২নং আসামী হিসাবে আটক দেখিয়েছে পুলিশ। অপর আসামী পলাতক রয়েছে। এসআই দিপাংকর মামলাটির তদন্তের দায়িত্ব পেয়েছেন। তিনি জানান ধৃত আসামীদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে।