টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে সর্ববৃহ চালান ৯ লক্ষ ৮০ হাজার ইয়াবা জব্দ করেছে।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ জানান, রবিবার (১৬ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে সাবরাং হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার সর্ব বৃহৎ এ চালান উদ্ধার করেন।
যার আনুমানিক মূল্য ২৯ কোটি ৪০ লক্ষ টাকা।
তবে যথারীতি অধিকাংশ অভিযানের মতো এই অভিযানের সময়ও পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
