টেকনাফে বিজিবির অভিযানে নাফনদীর কিনার হতে পরিত্যক্ত ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফের লেদায় বিজিবি জওয়ানেরা নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে।
সুত্র জানায়, ১৭ নভেম্বর ভোরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের লেদা বিওপির উত্তর পাশে নাফনদীর কিনারে লেদা খালে অভিযানে গেলে কয়েকজন লোকজন পুটলা নিয়ে পালিয়ে যায়। সকাল হলে পার্শ্ববর্তী এলাকায় তল্লাশীকালে ধান ক্ষেতের ভেতর হতে পরিত্যক্ত অবস্থায় দেড় কোটি টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
উদ্ধারকৃত মাদক পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজ এবং মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার নিশ্চিত করেন। ##