ফরিদুল আলম: টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫হাজার পিস ইয়াবাসহ ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গতকাল ৯জুন বিকাল সাড়ে ৩টারদিকে টেকনাফ মডেল থানার এসআই বুলবুল গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে টেকনাফ পল্লান পাড়ার ভাড়া বাসায় অবস্থানকারী উখিয়া তুতুরবিলের নাসির উদ্দিনের পুত্র নুরুল বশর (৩৫) এর ঘরে তল্লাশী চালিয়ে ১৫হাজার পিস ইয়াবাসহ ঘরের ভাড়াটে নুরুল বশর, সাবরাং কাটাবনিয়ার মৃত আব্দুল কাদেরের পুত্র আব্দুর রহমান (৩২) এবং নতুন পল্লান পাড়ার মৃত নুর আলমের পুত্র আব্দুল গফুর (১৬) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মাদকের চালানসহ আটকদের আদালতে প্রেরণ করা হয়েছে। ###
