টেকনাফে বশর হত্যা মামলার আসামী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে পঙ্গু আবুল বশর হত্যা মামলার ১০ নং আসামী আব্দুর রব (২৪) কে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে মহেষখালীয়া পাড়া এলাকা হতে তাকে আটক করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক স্বপন কান্তি দাশের নেতৃত্বে থানা পুলিশের একটি দল। সে একই এলাকার আব্দুল হাশিমের ছেলে।

উক্ত কর্মকর্তা সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, বশর হত্যা মামলার ১০নং আসামী আব্দুর রবকে সোমবার আদালতে প্রেরন করা হয়েছে। আদালতে তার রিমান্ডের আবেদন জানানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত গত ১১ ই আগস্ট মহেষখালীয়া পাড়া এলাকা হতে আবুল বশরের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে হত্যা করা হয়েছে দাবী করে একই এলাকার আব্দুল হামিদকে প্রদান আসামী করে এজাহার নামীয় ১৬ জন ও অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় একটি হত্যা মামলা (নং-৩৫) দায়ের করেন।