নাঈম আশরাফ মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

: বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে (সিরাজগঞ্জের আবদুল হালিম) মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় নাঈম আশরাফকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন।

বুধবার রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন জেলার পুলিশ সুপার।

এর আগে আলোচিত এ মামলার আরও চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধু সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী রহমত আলী।

চার আসামিকেই বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে ধর্ষণের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

প্রসঙ্গত, ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী।

ওই ঘটনায় ৬ মে রাজধানীর বনানী থানায় সাফাত আহমেদ, তার বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে মামলা করেন দুই ছাত্রী।