টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় নুর হোসাইন কে ফুলেল শুভেচ্ছা জানালেন পৌর আওয়ামীলীগ,পৌর যুবলীগ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নুরুল হোসাইন, টেকনাফ :
টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসাইন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানালেন টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক, পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মোহাম্মদ আলম বাহাদুর, পৌর যুবলীগের আহ্বায়ক তোয়াক্কুল হোসেন, উপজেলা যুবলীগের নেতা, অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের শিক্ষক প্রতিনিধি মুজিবুর রহমান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইশাক, টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারন সম্পাদক নুরুল হোসাইন।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষে শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক নির্ধারিত ১১ টি সৃজনশীল বিষয়ের উপর প্রাপ্ত পয়েন্টের মাধ্যমে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছে বলে টেকনাফ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা যায় ।

টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে সফলতার সাথে দায়িত্বপালন করেন ।

তিনি ১ জানুয়ারী ২০১৫ ইংরেজী হতে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি এ বিদ্যালয়ে যোগদান করার পর থেকে পাবলিক পরীক্ষার ফলাফলসহ বিদ্যালয়ের প্রভূত উন্নয়ন সাধন করেছেন।তিনি একজন সুদক্ষ প্রধান শিক্ষক। পেশাগত জীবনে বিভিন্ন প্রশিক্ষন সম্পন্ন করেছেন ।

তিনি অত্যন্ত ভদ্র, নম্র,বিনয়ী এবং উত্তম চরিত্রের অধিকারী।একজন আদর্শ শিক্ষকের গুনাবলী তারঁ মধ্যে বিদ্যমান।