টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে ১লা বৈশাখ উদযাপন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নুরুল করিম রাসেল :
কক্সবাজারের টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

রোববার (১৪ই এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রেীয় শহীদ মিনার প্রাঙ্গন হতে বাংলা নববর্ষ বরণের বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
Teknaf pic1111 14 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসানের নেতৃত্বে শোভাযাত্রায় বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা রঙ্গিন পোশাকে গ্রামীণ নানা ঐতিহ্য-অনুষঙ্গ নিয়ে অংশগ্রহন করেন।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কের ঝর্ণা চত্বর প্রদক্ষিণ করে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
Teknaf pic4 14 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
উপজেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে নাচ-গানে বর্ষবরণকে মাতিয়ে তুলে।

এছাড়াও বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা, মাছ, আলুভর্তার আয়োজন চলে উপজেলা অডিটোরিয়ামে।
Teknaf pic3 14 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
টেকনাফ পৌর মেয়র মো. ইসলাম সহ উপজেলার সরকারী-বেসরকারী সংস্থা কর্মসূচীতে অংশগ্রহন করেন।
Teknaf pic6666 14 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এছাড়া প্রতিবছরের ন্যায় টেকনাফ বর্ডার গার্ড স্কুল প্রাঙ্গনে বর্ষবরণের আয়োজন করা হয়। এতে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বৈশাখী মেলার আয়োজন করা হয়।
bgb sc TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এদিকে ১লা বৈশাখ উপলক্ষে গ্রামে গঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনের খবর পাওয়া গেছে।
Teknaf pic77777 14 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর