বার্তা পরিবেশক : টেকনাফে ৩শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে হাইজিন কীট বিতরণ করা হয়েছে। জানাযায়, ১৪ ডিসেম্বর শনিবার উপজেলার হ্নীলা রঙ্গিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে কীট সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন টিপু, স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য হাসান আলী পিন্টু,স্কুলের সহকারী শিক্ষক নূরুল আলম আজাদসহ শিক্ষক, অভিভাবক এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। এডুকেশন এন্ড এমার্জেন্সি রোহিঙ্গা রেসপন্স কক্সবাজার প্রকল্পের আওতায় সেইভ দ্যা চিলড্রেন উক্ত হাইজিন কীট সামগ্রী ব্যবস্থাপনা করেন।##
