টেকনাফে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে ইউএনও’র অভিযান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সামী জাবেদ : টেকনাফে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান। শুক্রবার বিকালে তিনি পৌরসভা ও মেরিন ড্রাইভ সড়কে এ অভিযান পরিচালনা করেন।

শুক্রবার দুপুরে টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রোহিঙ্গা যুবক ভর্তি একটি মিনি ট্রাক দূর্ঘটনায় ৩জন নিহত ১১জন আহত হওয়ার ঘটনার পর উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে যাওয়ার পথে টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর সামনে আরো একটি যুবক ভর্তি ট্রাক নির্বাহী অফিসারের গাড়ির সামনে পড়ে । গাড়িটি থামাতে বলা হলে ট্রাক চালক নির্বাহী অফিসার ও তার দলবলের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে ঐ ট্রাক চালককে আটক করতে সক্ষম হয়। অভিযানে প্রায় গাড়ির চালকের লাইসেন্স ছিল না। অনেক বাইক সিএনজিতেও সঠিক কাগজপত্র পাওয়া যায়নি ।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এ অভিযান পারিচালনা করছি। অদক্ষ চালকদের কারণে কতো তাজা প্রাণ ঝরে পড়ছে। যেখানে-সেখানে পার্কিং করার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে। আমরা নিয়মিত অভিযানের মাধ্যমে জনগণের নির্বিঘœ চলাচল ও জীবনমান নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেব।
62148880 318000019155041 497954071597023232 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
তিনি আরো জানান, অদক্ষ চালক দিয়ে পরিবহন মালিকদের গাড়ি পরিচালনা না করার পরমর্শ দিয়ে নির্বাহী অফিসার রবিউল হাসান বলেন, আপনারা আইনের ব্যত্যয় না ঘটিয়ে আইন অনুযায়ী দক্ষ চালক দিয়ে গাড়ি পরিচালনা করুন। অদক্ষ চালক ও লাইসেন্সহীন চালক দিয়ে গাড়ি পরিচালনা করবেন না।

ফিটনেটবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকেদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করায় সাধুনবাধ জানিয়েছেন সচেতন মহল।
তুমুল বৃষ্টির মাঝেও তিনি অভিযান অব্যাহত রাখেন।
64347692 1043403109186264 572330578607603712 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
অভিযানে জব্দ যানবাহন ও চালকদের বিরুদ্ধে শনিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা সাজা প্রদান করা হয়।