সংবাদ বিজ্ঞপ্তি :
ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন ( ফারিয়া) টেকনাফ ইউনিট এর ইফতার মাহফিল হোটেল নিউ গার্ডেনে টেকনাফ ফারিয়ার সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরোয়ার কামালের সঞ্চালনায় অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহ-সভাপতি আবু সুফিয়ান।
বিশেষ অতিথি ছিলেন পিএমএ উখিয়া টেকনাফ চেয়ারম্যান শাহ আলম কেন্দ্রীয় ফারিয়ার সহ অর্থ সম্পাদক নুরুল কবির, চট্টগ্রাম বিভাগীয় ফারিয়ার কার্যনির্বাহী সদস্য জামাল হোসাইন, টেকনাফ ফারিয়ার সিনিয়র উপদেষ্টা শওকত ইসলাম এবং কক্সবাজার জেলা ফারিয়ার সহসভাপতি জিল্লুর রহিম।
এছাড়াও এতে পিএমএ সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক আবুল ইসলাম বিভিন্ন কোম্পানি র ম্যানেজার বৃন্দসহ ফারিয়া টেকনাফের নুরুল ইসলাম, মোঃ আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।
