নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ৬ষ্ট শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে প্রেম প্রস্তাবে রাজি করাতে না পেরে অপহরণ করেছে দূবৃর্ত্তরা। অভিভাবকের অভিযোগের ভিত্তিতে র্যাব-১৫ এর সদস্যরা অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।
সুত্র জানায়,গত ২৩মার্চ রাত সাড়ে ১১টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল সাবরাং এলাকায় অভিযান চালিয়ে সদর ইউনিয়নের খোনকার পাড়ার আব্দুল করিমের মেয়ে এবং গোদারবিল বায়তুল শরীফ মাদ্রাসার ৬ষ্ট শ্রেণীর ছাত্রী হীরা আক্তার (১১) কে উদ্ধার করে। এরপর পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য,টেকনাফ অলিয়াবাদের এলাকার নুর মোহাম্মদ নামের এক যুবক এই স্কুল ছাত্রীকে প্রেম নিবেদন করে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় ঐদিন সকাল সাড়ে ৬টারদিকে নুর মোহাম্মদ (২৩) ও তজিল আহমদ (২৮) সহ অজ্ঞাতনামা সহযোগীরা ফুসলিয়ে সিএনজির মাধ্যমে তার মেয়েকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। মেয়ের পরিবার বিষয়টি ছেলের পরিবারকে অবহিত করতে গেলে ভয়ভীতি ও হুমকি প্রদান করে বাড়ী থেকে বের করে দেয়। এরপর মেয়ের অভিভাবক র্যাবের শরণাপন্ন হলে কক্সবাজার র্যাব-১৫ অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোঃ বিল্লাল উদ্দিন জানান, মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহৃত মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ###
