নিজস্ব প্রতিনিধি :
টেকনাফে প্রয়াত আওয়ামীলীগ নেতা আনোয়ার মিয়ার কবর জেয়ারত করলেন উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ ।
২৭ এপ্রিল বৃহস্পতিবার আসর নামাজের পর টেকনাফ সদরের মৌলভী পাড়া এলাকায় মরহুমের কবর জেয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মরহুম আনোয়ার মিয়ার ছেলে বিচারপতি মোহাম্মদ আলী, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশর, সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদ সহ আলীগ নেতা নেতৃবৃন্দ।
উল্লেখ্য মরহুম আনোয়ার মিয়া মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পরবর্তী বৃহত্তর টেকনাফ সদর ইউনিয়নের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এবং উপজেলা কৃষকলীগের সভাপতি ও আওয়ামীলীগ সহ সভাপতি ছিলেন।
২০১৯ সালের ০৮ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
