হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাবের পৃথক অভিযানে ১লাখ ৩৩হাজার ইয়াবা ও মাদক বিক্রির ৫৫হাজার টাকা নিয়ে মাদক কারবারী ৩জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ৩জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়,২৬সেপ্টেম্বর বিকাল পৌনে ৪টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিএসসি) ’র একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং পূর্ব মহেশথালীয়া পাড়ায় অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিটি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ঊনছিপ্রাং এলাকার মৃত মোহাম্মদ হোছনের পুত্র মোঃ জাহেদ হোসেন (৩৭) এবং পূর্ব মহেশখালীয়া পাড়ার আব্দুল আজিজের স্ত্রী এলেম বাহার (৪৫) কে একটি ব্যাগসহ গ্রেফতার করলেও আরো ২জন মাদক কারবারী পালিয়ে যায়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক আটক ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ৩৩ হাজার ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ৫৫হাজার টাকা,৩টি বাটন মোবাইল ফোন এবং ৪টি সীম কার্ড উদ্ধার করা হয়।
অপরদিকে,গত ২৫সেপ্টেম্বর রাত পৌনে ৮টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল বসত-ঘরে মাদকের চালান মওজুদের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং ইউপির ৫নং ওয়ার্ড লেজির পাড়ার জনৈক মৃত অলি আহমদ এর বাড়িতে অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘর থেকে বের হয়ে পালানোর চেষ্টাকালে মৃত অলি আহমদের মেয়ে রুজিনা আক্তার (৩০) কে আটক করতে সক্ষম হলেও ধৃত মহিলার ভাই পালিয়ে যেতে সক্ষম হয়। পরে আটক মহিলাকে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির পর বসত ঘরের খাটের নিচে সাদা রংয়ের প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ১লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযানে উদ্ধারকৃত মাদক এবং আলামতসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
