হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব-১৫ এর সদস্যরা ২দিনে পৃথক অভিযান চালিয়ে বিদেশী মদের বোতল, নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক এবং মাদক মামলার আসামীসহ ৩জনকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,৬এপ্রিল বিকাল সাড়ে ৩টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার হোয়াইক্যং তুলাতলির মেসার্স দিদার কুলিং কর্নারের সামনে পাকা রাস্তার নিকট অভিযান চালিয়ে খারাইগ্যাঘোনার সৈয়দ হোসেরে পুত্র মোঃ ইউছুফ মিয়া (২৩) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে ১৫টি বিদেশী মদের বোতল পাওয়া যায়।
একই দিন দুপুর সোয়া ১টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল সাবরাং নয়াপাড়ায় অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানার মামলা নং-৪০/১৮, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী/২০২০) এর ১১(গ) মূলে টেকনাফ মডেল থানায় গ্রেফতারী পরোয়ানা মূলতুবী দীর্ঘ ৫বছর পলাতক থাকা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সাবরাং ঝিনাপাড়ার ফজল আহমদের পুত্র মমতাজ (৩৫), পিতা-ফজল আহমদকে গ্রেফতার করা হয়।
৭এপ্রিল সকাল ১১টায় কক্সবাজার র্যাব-১৫ এর ( সিপিসি-২) হোয়াইক্যংয়ের একটি আভিযানিক দল হোয়াইক্যংয়ে অভিযান চালিয়ে টেকনাফ মডেল থানার মামলা নং-১৩৯, তারিখ-২৮/০৩/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(গ)/৪১, জিআর নং-৩৩৭/২০ মূলে টেকনাফ মডেল থানায় গ্রেফতারী পরোয়ানা মুলতুবি পরোয়ানাভুক্ত মাদক ব্যবসায়ী খাইরাংগ্যাঘোনার জয়নাল আবেদীন প্রকাশ বার্মাইয়া বৈদ্যের পুত্র জহুর আলম (৩৪)কে গ্রেফতার করেন।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, পৃথক অভিযানে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দাখিলের পর হস্তান্তর করা হয়েছে। ###
