হুমায়ূন রশিদ : উখিয়ায় কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩জন মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়, ১৩মে দুপুর ১টায় কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে রামু থানার হিমছড়ি পেচারদ্বীপ বøক এবং কাঁকড়া বীচ ক্যাফে আজমিরীর সামনে পাঁকা রাস্তার উপর অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পশ্চিম সোনার পাড়ার আমির হোসেনের পুত্র মঞ্জুর আলম (৩২), মৃত নুরুল হকের পুত্র নুর আলম (৬০) এবং সোনার পাড়ার আব্দুর রশিদের পুত্র মঞ্জুর আলম (২৯) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে স্বাক্ষীদের উপস্থিতিতে শপিং ব্যাগটি তল্লাশী করে ১৫হাজার ৪শ পিস ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,ইয়াবাসহ আটক মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ রামু থানায় সোর্পদ করা হয়েছে। ###
