টেকনাফে পুলিশী অভিযানে ই*য়া*বা*সহ গ্রেফতার-১

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফ মডেল থানা পুলিশ বসত-বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।
সুত্র জানায়, ১৮সেপ্টেম্বর রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানার এসআই নুরে আলম গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌর এলাকার ৭নং ওয়ার্ড উত্তর জালিয়া পাড়া জনৈক নুরুল আলমের ঘরে অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবাসহ নুরুল আলমের পুত্র রেজাউল করিম (৩৩) কে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হাফিজুর রহমান জানান,ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। ###