টেকনাফে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে ৩ রোহিঙ্গা যুবক নিহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ / জসিম উদ্দিন টিপু / গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে অস্ত্র উদ্ধার অভিযানে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ৩ রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। এসময় পুলিশের দুই সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে অস্ত্র ইয়াবা ও বুলেট উদ্ধার করা হয়েছে।

জানা যায়, ৬এপ্রিল রাত দেড়টারদিকে উপজেলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লক সংলগ্ন এলাকায় পুলিশ আটককৃতদের নিয়ে হাবিবের পাহাড়ে অস্ত্র উদ্ধারে গেলে রোহিঙ্গা দূর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় থানা পুলিশের এসআই স্বপন, কনস্টেবল মেহেদী হাসান আহত হয়। এমতাস্থায় পুলিশও আতœরক্ষার্থে গুলিবর্ষণ করলে রোহিঙ্গা দূর্বৃত্ত এবং পুলিশের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। উভয় পক্ষের গোলাগুলি শেষে ঘটনাস্থল তল্লাশী করে ৪টি দেশীয় অস্ত্র ও ৭ রাউন্ড কার্তুজসহ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের বি-ব্লকের এমআরসি নং-৬১৩২৫, শেড নং-১০১৪, রোম নং-৫এর বাসিন্দা আমির হোছনের পুত্র নুরুল আলম (২৩),এইচ ব্লকের এমআরসি নং-০৫০৪৭, শেড নং-৬০৪১, রোম নং-৪ এর বাসিন্দা ইউনুছের পুত্র মোঃ জুবাইর (২০) এবং একই ব্লকের এমআরসি নং-১১৭৬১, ৬২৬নং শেডের ৯নং রোমের ইমাম হোসেনের পুত্র হামিদ উল্লাহ (২০) এর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাদের চিকিৎসার জন্য উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়ার নেওয়ার পথেই তারা মারা যায়। মৃতদেহ সমুহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান,এই অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে রোহিঙ্গা দূর্বৃত্তদের হামলায় দুই পুলিশ আহত হয়। তিনি আরো বলেন ঘটনাস্থল হতে অস্ত্র-বুলেটসহ গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়ার পথেই মারা যায়। তাদের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে মামলার প্রস্তুতি চলছে। ###