টেকনাফে ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে কেঁচো সার প্রক্রিয়া ও প্রস্তুতকরণ বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago
ছবি- প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন প্রকল্প পরিচালক শীথল কুমার নাথ।

নিজস্ব প্রতিনিধি : টেকনাফে ইউএসএআইডি কোডেক ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের উদ্যোগে পানখালী ভিসিএফ এর ২০ জন সদস্যকে (পুরুষ-৯ মহিলা- ১১) কেঁচো সার প্রক্রিয়া ও প্রস্তুতকরণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে তত্ত্বীয় ও ব্যবহারিক সেশান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার ভব সিন্ধু রায়, সহ প্রশিক্ষক হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন, জীবিকায়ন কর্মসূচী ব্যবস্থাপক খাদিজা ইসলাম, সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান, সাইট ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, ফিল্ড অর্গাইনাজার শহীদুল ইসলাম তুহিন ।

এছাড়াও উক্ত প্রশিক্ষণ পরিদর্শনে আসেন এবং সদস্যদেরকে পরামর্শ মূলক বক্তব্য প্রদান করেন টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ ও হ্নীলা ইউনিয়ন পরিষদ সদস্য হোসাইন আহমদ, ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ, উপ প্রকল্প পরিচালক নারায়ন চন্দ্র, ব্যবস্থাপক সুশাসন ও দক্ষতা উন্নয়ন, নাসির উদ্দীন প্রমুখ।

সদস্যরা অঙ্গীকার করেন তারা জৈব সার ও কেঁচো সার তৈরী করে পারিবারিকভাবে নিজে বয়বহার করবেন এবং রাসায়নিক সারের ব্যবহার এড়িয়ে চলবেন জীবনমান উন্নয়ন বনও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন।