টেকনাফে নাফনদীর চরে ৮০হাজার ই*য়া*বা*সহ মিয়ানমার নাগরিক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে নাফনদীতে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৮০হাজার পিস ইয়াবাসহ সাঁতার কেটে আসা এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।

সুত্র জানায়,১৬এপ্রিল (শনিবার) রাতের প্রথম প্রহরের দিকে মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে পৃথক দুইটি বিশেষ টহল দল নাফনদীর বুকে জেগে থাকা জালিয়ার দ্বীপে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি নাফনদী সাতঁরিয়ে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে দ্বীপে অবস্থানে থাকা বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে ধাওয়া করে। তাদের মধ্যে একজন মিয়ানমার সীমান্তে চলে গেলেও ২কোটি ৪০লক্ষ টাকা মূল্যমানের ৮০হাজার পিস ইয়াবাসহ মিয়ানমারের বুচিদং এলাকার মৃত আব্দুল গাফ্ফারের পুত্র মোঃ কামাল হোসেনকে গ্রেফতার করে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, অবৈধ অনুপ্রবেশসহ সংশ্লিষ্ট অপরাধে পৃথক আইনে মামলা দায়েরের পর মাদকের চালানসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###