টেকনাফে নাফনদীতে বিজিবি-বিজিপির ৩৪তম যৌথ টহল সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে নাফনদীতে বিজিবি ও বিজিপির মধ্যে ৩৪তম যৌথটহল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
জানা যায়, ৪ ডিসেম্বর সকাল ১০টা হতে সোয়া ১১টা পর্যন্ত টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপ বিওপির সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহলদল ২টি স্পীডবোট যোগে এবং প্রতিপক্ষ নম্বর মিয়ানমার ৪নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মেগিচং ক্যাম্পের পুলিশ ক্যাপটেন কিউ হট উ এর নেতৃত্বে ১৫সদস্যের একটি টহলদল ২টি স্পীডবোট যোগে বিআরএম-২ হতে বিআরএম-৫ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করেন। উক্ত যৌথ টহল করাকালীন মাদক পাচার, নারী ও শিশু, মানব পাচার প্রতিরোধে উভয় দেশের সর্বাতœক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি-ক্যাম্প, ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। শেষে উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য যে, গত মার্চ মাসে ৪টি, জুন মাসে ৪টি, জুলাই মাসে ৫টি এবং আগস্ট মাসে ৫টি, সেপ্টেম্বর মাসে ৫টি, অক্টোবর মাসে ৫টি, নভেম্বর মাসে ৫টি এবং ডিসেম্বর মাসে ১টিসহ মোট ৩৪টি বিজিপির সাথে যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।