হুমায়ূন রশিদ : টেকনাফে নাফনদীতে বিজিবি ও বিজিপির মধ্যে ৩২তম যৌথ টহল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
জানা যায়, ২২ নভেম্বর সকাল সাড়ে ৯টা হতে ১১টা পর্যন্ত টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির সুবেদার মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের টহলদল ২টি স্পীডবোট যোগে এবং প্রতিপক্ষ মায়ানমার ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পিয়ান বু ক্যাম্পের পুলিশ মেজর মিন্ট থোয়ের নেতৃত্বে ১০ সদস্যের একটি টহলদল ২টি স্পীডবোট যোগে বিআরএম-৫ হতে বিআরএম-৮ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করেন। উক্ত যৌথ টহলকালীন মাদক পাচার (বিশেষ করে ইয়াবা), নারী ও শিশু, মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাতœক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি-ক্যাম্প,ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। পরিশেষে উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য যে, গত মার্চ মাসে ৪টি, জুন মাসে ৪টি, জুলাই মাসে ৫টি এবং আগস্ট ২০১৮ মাসে ৫টি, সেপ্টেম্বর মাসে ৫টি, অক্টোবর মাসে ৫টি এবং নভেম্বর মাসে ৪টিসহ মোট ৩২টি বিজিপি এর সাথে যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
