টেকনাফে নাফনদীতে বিজিবির ১৫তম যৌথটহল সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ টেকনাফে নাফনদীতে বিজিবি-বিজিপির মধ্যে ১৫তম যৌথটহল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
জানা যায়, ১০ আগষ্ট সকাল পৌনে ১০টা হতে ১১টা পর্যন্ত টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির সুবেদার মোঃ ইব্রাহিম হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের টহলদল এবং প্রতিপক্ষ মিয়ানমারের ২নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের পিইনপুই ক্যাম্পের পুলিশ মেজর মাইন্ট তোয়াইয়ের নেতৃত্বে ১০ সদস্যের টহলদল ২টি করে স্পীডবোট যোগে বিআরএম-৫ হতে বিআরএম-৮ পর্যন্ত নাফনদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করেন। উক্ত যৌথটহল চলাকালীন উভয় পক্ষই মাদক, নারী ও শিশু এবং মানব পাচার প্রতিরোধের নিমিত্তে উভয় দেশের সর্বাতœক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি-ক্যাম্প, ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। শেষে উভয় পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উল্লেখ্য যে, গত মার্চ মাসে ৪টি, জুন মাসে ৪টি, জুলাই মাসে ৫টি এবং আগস্ট মাসে ১টিসহ মোট ১৪ টি বিজিপির সাথে যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও আসামী ১২,১৪,১৬ আগস্ট বিজিপির সাথে যৌথ টহল পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।