বিশেষ প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম ব্যাপক গনসংযোগ করেছেন। রবিবার তিনি পৌরসভার উপরের বাজার, লামার বাজার, বাস স্টেশন, শাপলা চত্বরসহ প্রধান প্রধান এলাকায় গনসংযোগ করেন। এসময় তিনি সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। গরীব-মেহনতী-শ্রমজীবি মানুষগুলো এসময় তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এছাড়া এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথেও তিনি কুশল বিনিময় ও দোয়া কামনা করেন।
